Dhaka ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাকেরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী, শিশুসহ ১১ জন আহত

প্রতিনিধি, বাকেরগঞ্জ ;

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশু সহ অন্তত ১১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকালে উপজেলার ভরপাশা ও পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। হঠাৎ করে হিংস হয়ে ওঠা একটি কুকুর পথচারীদের ওপর আক্রমণ চালালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুকুরটি প্রথমে ভরপাশা এলাকার মোল্লা বাড়ির সামনে সড়কে আলমগীর মোল্লার দুই শিশু সন্তানকে কামড় দেয়। কুকুরের কামড়ে আবির ৯ বছর ও হামিদা ২ বছর বয়সের দুই ভাই-বোন আহত হন।

এছাড়াও পৌরসভার ৮ নং ওয়ার্ডের তানিয়া ও আশা মনি নামের দুই শিশুকে কুকুর আক্রমণ চালায়। এরপর অল্প সময়ের মধ্যে আশপাশের কয়েকটি বাড়িতে ঢুকে পড়ে এবং যাকেই সামনে পেয়েছে তাকেই আক্রমণ করে। এতে শিশু ও নারীসহ মোট ১১ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধর করে চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যায়।

অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানান, আক্রান্তদের দ্রুত রেবিস প্রতিরোধী টিকা প্রদান করা হচ্ছে এবং সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে, খবর পেয়ে স্থানীয়রা একত্রিত হয়ে অবশেষে রাত ৯ টায় কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা এড়াতে ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণ ও নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা প্রয়োজন। তারা সবাইকে সতর্ক থাকার এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

বাকেরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী, শিশুসহ ১১ জন আহত

Update Time : ০৩:৫৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬