Dhaka ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

নিরাপত্তাহীনতায় বাড়িছাড়া স্বজনরা, বানারীপাড়ায় মানববন্ধনে ক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৩:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৪৭২ Time View

বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ার চাখারে নিরাপত্তাহীনতার অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার (১ এপ্রিল) সকালে চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সজল হোসেন (শাওন) ও তার সহযোগী মাসুদ ও মাসুক পারভেজ এলাকায় মাদক ব্যবসা, হামলা ও হয়রানিমূলক মিথ্যা মামলায় জড়িত। তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিরীহ মানুষের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পূর্ব বিরোধের জেরে সম্প্রতি একাধিক হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও পরে পাল্টা মামলা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

ভুক্তভোগীরা জানান, অব্যাহত হুমকির কারণে তারা এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন, যার প্রভাব পড়েছে পরিবারের স্বাভাবিক জীবন ও শিশুদের শিক্ষায়। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

নিরাপত্তাহীনতায় বাড়িছাড়া স্বজনরা, বানারীপাড়ায় মানববন্ধনে ক্ষোভ

Update Time : ০৩:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬