Dhaka ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত কাউখালীতে মৎস্য চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বাকেরগঞ্জে চিকিৎসকের মামলায় কারাগারে সাংবাদিক, মুক্তির দাবি তালায় যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তালায় মৎস্য অধিদপ্তরের অভিযান, ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস কাউখালীতে নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খানের মুক্তি দাবি বিএমএসএফের সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব, ইসকন মন্দিরে হাজারো ভক্তের সমাগম সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সাতক্ষীরায় শিশু নির্যাতন মামলায় কিশোরের ১০ বছরের কারাদণ্ড

সাতক্ষীরায় শিশু নির্যাতন মামলায় কিশোরের ১০ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৩:৩১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় ৯ বছর বয়সী এক শিশুর ওপর যৌন সহিংসতার মামলায় তুহিন শেখ নামে এক কিশোরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্ত তুহিন শেখ তালা উপজেলার মহান্দী গ্রামের শেখ শফিকুল ইসলামের ছেলে। মামলার বিবরণ অনুযায়ী, ঘটনার সময় তার বয়স ছিল ১৫ বছর।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৮ জুন সকালে তালা উপজেলার একটি গ্রামে শিশুটির সঙ্গে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা ওই দিন রাতেই তালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পুলিশ অভিযুক্ত তুহিনকে গ্রেপ্তারের পর মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার তদন্তের দায়িত্বে ছিলেন তালা থানার উপপরিদর্শক পিণ্টু লাল দাস।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, জেরা ও দাখিল করা নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তুহিন শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজীব রায় চৌধুরী সঞ্জয়। রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আলমগীর।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সাতক্ষীরায় শিশু নির্যাতন মামলায় কিশোরের ১০ বছরের কারাদণ্ড

Update Time : ০৩:৩১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬