Dhaka ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত কাউখালীতে মৎস্য চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বাকেরগঞ্জে চিকিৎসকের মামলায় কারাগারে সাংবাদিক, মুক্তির দাবি তালায় যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তালায় মৎস্য অধিদপ্তরের অভিযান, ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস কাউখালীতে নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খানের মুক্তি দাবি বিএমএসএফের সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব, ইসকন মন্দিরে হাজারো ভক্তের সমাগম সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সাতক্ষীরায় শিশু নির্যাতন মামলায় কিশোরের ১০ বছরের কারাদণ্ড

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৩:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৭ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

যৌতুকের দাবিতে ২০ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে রড ও ইট দিয়ে পিটিয়ে নাকের হাড় ভেঙে দেওয়ার মামলায় পুলিশের সাবেক তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার বিবরণ ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৫ মে ইসলামী শরিয়াহ অনুযায়ী তিন লাখ এক টাকা দেনমোহরে তানিয়া আরেফিনের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। তানিয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। অন্যদিকে রফিকুল ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী প্রতাপপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন রফিকুল। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫ ডিসেম্বর ভোররাতে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে রড ও ইট দিয়ে আঘাত করলে তাঁর নাকের হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী তানিয়া আরেফিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(খ) ও ১১(গ) ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করেন।

রায়ে ১১(খ) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ১১(গ) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই ধারার সাজা একই সঙ্গে কার্যকর হবে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

Update Time : ০৩:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬