
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে মাদকসেবনের অভিযোগে সোহেল আকন (নান্না আকনের ছেলে) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
গত রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া এলাকার বাসিন্দা সোহেল আকনকে আটক করা হয়। পরে তার ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে।
এদিকে, সোহেল আকনের বিরুদ্ধে মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসায় জড়িত থাকারও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
Reporter Name 



















