
প্রতিনিধি নেছারাবাদ পিরোজপুর;
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ রবিউল নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের হাজিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৪নং ওয়ার্ড (বরছাকাঠী) গ্রামের মোঃ চান মিয়ার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানিক দল নেছারাবাদ উপজেলার সোহাগদল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় আটক রবিউলের কাছ থেকে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃ হোসেন আল মাহাবুব জানান, পিরোজপুর জেলা পুলিশ সুপার, মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা, মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) একটি চৌকস টিম নেছারাবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রবিউল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 



















