Dhaka ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত কাউখালীতে মৎস্য চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বাকেরগঞ্জে চিকিৎসকের মামলায় কারাগারে সাংবাদিক, মুক্তির দাবি তালায় যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তালায় মৎস্য অধিদপ্তরের অভিযান, ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস কাউখালীতে নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খানের মুক্তি দাবি বিএমএসএফের সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব, ইসকন মন্দিরে হাজারো ভক্তের সমাগম সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সাতক্ষীরায় শিশু নির্যাতন মামলায় কিশোরের ১০ বছরের কারাদণ্ড

সাতক্ষীরায় সমবায়ীদের অভিযোগ না শুনেই জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠান শেষ করার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০১:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৪ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় প্রকৃত সমবায়ীদের অবমূল্যায়ন, স্বজনপ্রীতি ও প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছে জেলা সমবায় কার্যালয়ের বিরুদ্ধে। সমবায়ীদের অভিযোগ ও আবেদন শোনার সুযোগ না দিয়েই দায়সারাভাবে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬-এর অনুষ্ঠান শেষ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন সমবায়ী।

রোববার (৮ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে সমবায় মেলা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রকৃত সমবায়ী ও খামারিদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

সমবায়ী মো. কামরুজ্জামান রাসেল, আবুল কালাম, দীপঙ্কর ও আব্দুস সালাম অভিযোগ করে বলেন, জেলা সমবায় কর্মকর্তা মো. আশিকুর রহমানের স্বজনপ্রীতি ও গাফিলতির কারণে সাধারণ সমবায়ীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মাইক্রোক্রেডিট কার্যক্রম পরিচালনাকারী সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তাঁরা।

তাঁদের অভিযোগ, অনুষ্ঠানে সাধারণ সমবায়ীদের বক্তব্য ও অভিযোগ তুলে ধরার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। আগে থেকেই পছন্দের ব্যক্তিদের বক্তা হিসেবে নির্ধারণ করা হয়েছিল, যাতে জেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ উত্থাপন করতে না পারেন। এমনকি সমবায়ীদের আবেদন ও বক্তব্য শোনার আগ্রহও দেখানো হয়নি বলে তাঁরা দাবি করেন।

এ ছাড়া সমবায় পণ্য মেলায় ১৩টি স্টল বরাদ্দের ক্ষেত্রেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন সমবায়ীরা। তাঁদের দাবি, জেলা সমবায় কর্মকর্তা মো. আশিকুর রহমানের পছন্দের উদ্যোক্তারাই বরাবরের মতো মেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এসব স্টলে সবজি, গার্মেন্টস পণ্য, হস্তশিল্প ও কুটিরশিল্পের বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হয়।

অভিযোগকারী সমবায়ীদের দাবি, জাতীয় সমবায় দিবসের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে প্রকৃত সমবায়ী ও খামারিদের অংশগ্রহণ, মতামত প্রকাশ এবং সমস্যা তুলে ধরার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। তাঁদের অভিযোগের বিষয়ে জেলা সমবায় কর্মকর্তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সাতক্ষীরায় সমবায়ীদের অভিযোগ না শুনেই জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠান শেষ করার অভিযোগ

Update Time : ০১:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬