Dhaka ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ সচেতন মহলের কাউখালীতে সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডা-কোচিং বন্ধে কঠোর নির্দেশনা কাউখালীতে শিক্ষকপুত্র রুদ্র নীল কর নিলয়ের জিপিএ-৫ অর্জন ৫১ বছরে দৈনিক করতোয়া: সাপাহারে বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটা নিয়ামতি ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের চাকরি না পেয়ে ‘ক্ষোভ’, পদত্যাগের ঘোষণা ছাত্রদলের দুই নেতার সাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন রামপালে ৫২ পরিবারের শিশু পুনরায় বিদ্যালয়মুখী বানারীপাড়ার উদয়কাঠীতে পৈতৃক জমি দখলের অভিযোগ, অসহায় পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর’ হুমকি নেছারাবাদে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

ফ্যামিলি কার্ডের চাকরি না পেয়ে ‘ক্ষোভ’, পদত্যাগের ঘোষণা ছাত্রদলের দুই নেতার

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৩৮ Time View

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে চাকরি না পাওয়াকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতার পদত্যাগের ঘোষণা ঘিরে আলোচনা তৈরি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তারা নিজেদের ফেসবুক আইডিতে পদত্যাগপত্র প্রকাশ করেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া দুই নেতা হলেন—পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান রিংকু এবং দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান।

জানা গেছে, ২০২২ সাল থেকে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসা ইবনে হাসান পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেছেন। তবে সহসভাপতি মেহেদী হাসান রিংকু পদত্যাগের কারণ হিসেবে দলের কর্মীদের অবমূল্যায়ন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন।

মেহেদী হাসান রিংকু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০৯ সাল থেকে দলের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, দলের দুঃসময়ে রাজপথে থাকলেও বর্তমানে দুঃসময়ের কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। পাশাপাশি কাজ করার পরিবেশ না থাকায় স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে তাদের পদত্যাগ এখনো সাংগঠনিকভাবে কার্যকর হয়েছে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল বলেন, বিষয়টি তারা জানতে পেরেছেন এবং খোঁজ নিচ্ছেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো পদত্যাগপত্র তারা পাননি।
এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দুই নেতা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেছিলেন। চাকরি না পাওয়ার ক্ষোভ থেকেই তারা ফেসবুকে পদত্যাগের কথা লিখে থাকতে পারেন।

তিনি বলেন, সাংগঠনিক নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জেলা ছাত্রদলের সভাপতি অথবা সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
ফলে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দুই নেতার পদত্যাগের বিষয়টি সাংগঠনিকভাবে চূড়ান্ত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ সচেতন মহলের

ফ্যামিলি কার্ডের চাকরি না পেয়ে ‘ক্ষোভ’, পদত্যাগের ঘোষণা ছাত্রদলের দুই নেতার

Update Time : ০৭:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬