Dhaka ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বলদিয়ার নেতৃত্বে নতুন সমীকরণ, চেয়ারম্যান পদে প্রস্তুত এনামুল হক রতন সাপাহারে ৩০ তরুণকে নিয়ে শুরু মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ। মাদকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন দ্রুত বাস্তবায়নের দাবি এনপিপি চেয়ারম্যানের কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা ওসির বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান যুবনেতা আতাউর রহমান রোমান সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেড়েই চলেছে ছাত্রীকে ম্যাসেঞ্জারে কু-প্রস্তাবের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি অপপ্রচার প্রত্যাখ্যান, ৮০তম পুল নির্মাণের মাইলফলকে ‘সবার আগে বলদিয়া’ চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ জব্দ, আটক ১

ছাত্রীকে ম্যাসেঞ্জারে কু-প্রস্তাবের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি

  • Reporter Name
  • Update Time : ০৪:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১০ Time View
প্রতিনিধি নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক স্কুলছাত্রীকে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে আপত্তিকর বার্তা ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে একটি বিদ্যালয়ের ল্যাব অ্যাসিস্ট্যান্ট (আইটি শিক্ষক) ইমরুল কায়েস রবিনের বিরুদ্ধে। অভিযোগটি সামনে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্ত্রীর ফেসবুক আইডি মাঝে-মধ্যে তার স্কুলপড়ুয়া মেয়ে ব্যবহার করত। সেই আইডিতে অভিযুক্ত শিক্ষক নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে অশালীন বার্তা ও কু-প্রস্তাব পাঠান বলে অভিযোগ করা হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বাধ্য হয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক ইমরুল কায়েস রবিন। তার দাবি, গত ২৯ জুলাই বন্ধু সিরাজুল ইসলাম রানার মাধ্যমে তিনি জানতে পারেন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। পরে তিনি আইডির নিয়ন্ত্রণ ফিরে পান। তবে ঠিক কবে আইডিটি হ্যাক হয়েছিল, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। একই ঘটনায় ছাত্রীর স্বজন ও কয়েকজন যুবক তাকে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
সুটিয়াকাঠি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম মিন্টু বলেন, অভিযোগ পাওয়ার পর শিক্ষকদের নিয়ে বৈঠক করে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করেছেন। প্রধান শিক্ষক বলেন, “অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এমন ব্যক্তির শিক্ষকতা করার কোনো অধিকার নেই।”
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ তদন্তে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বলদিয়ার নেতৃত্বে নতুন সমীকরণ, চেয়ারম্যান পদে প্রস্তুত এনামুল হক রতন

ছাত্রীকে ম্যাসেঞ্জারে কু-প্রস্তাবের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি

Update Time : ০৪:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬