Dhaka ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

কাউখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ইউএনও’র সুপারি গাছের চারা রোপণ

  • Reporter Name
  • Update Time : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৭৭ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে সুপারি গাছের চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তানভীর আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, পরিচালনা কমিটির সাবেক সভাপতি সবুজ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক।

এছাড়াও উপস্থিত ছিলেন সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

চারা রোপণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সবুজ ও পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, সুপারি গাছ এ অঞ্চলের ঐতিহ্যের সঙ্গে যেমন সামঞ্জস্যপূর্ণ, তেমনি পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় কাজ করবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নে ইউএনওর এ উদ্যোগ প্রশংসনীয়। তিনি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রধান শিক্ষক তানভীর আহমেদ বলেন, বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবুজ পরিবেশ শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

কাউখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ইউএনও’র সুপারি গাছের চারা রোপণ

Update Time : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬