Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপাহারে সরকারি রাস্তা দখল করে আড়ৎ নির্মাণ, গ্রামবাসীর লিখিত অভিযোগ। চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সাতক্ষীরা যানজটে অ’চ’ল রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাতক্ষীরা নববর্ষে সাতদিন ব্যাপী বৈশাখী মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা

বানারীপাড়ায় ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরন

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২৩৩ Time View

প্রতিনিধি বানারীপাড়া;

বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার চাখার ইউনিয়নে এ চাল বিতরণের শুভ উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়জেদুর রহমান। ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিং এর সার্বিক ব্যবস্থাপনায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় চাখার  ইউনিয়নের নয়টি ওয়ার্ডে প্রায় ৯শত হত দরিদ্র সুবিধাভোগীদের মাঝে সরকার থেকে দেয়া ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরন করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় এই চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকাভুক্ত সুবিধাভোগী পরিবারের মাঝে পর্যায়ক্রমে এই চাল বিতরণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বানারীপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন,  চাখার ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র যুগ্ন  সাধারন সম্পাদক মাইদুল ইসলাম সফিক, সাংবাদিক মাসিদ হওলাদারসহ অনেকে। 

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার বায়জেদুর রহমান বলেন, “পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দিচ্ছে। যাতে প্রকৃত উপকারভোগীরা এই সহায়তা পান এবং বিতরণ কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, সুবিধাভোগীদের মাঝে কোনো ধরনের অনিয়ম ছাড়াই সঠিকভাবে চাল বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সার্বিকভাবে তদারকি করছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এই চাল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ভিজিএস চাল মুলত দুঃস্থ পরিবারে খাদ্য সহায়তা কর্মসূচি বাংলাদেশ সরকারের একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রম, যার আওতায় চরম দরিদ্র, অসহায় এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিনামূল্যে চাল বা খাদ্যশস্য বিতরণ করা হয়। এটি মূলত গ্রামীণ ও শহর এলাকার দুস্থ পরিবারগুলোকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্যোগের ঝুঁকি প্রশমনে সাহায্য করে, বিশেষ করে ঈদ-উল-ফিতর, ঈদুল আযহা বা অন্যান্য দুর্বিপাকের সময়  কর্মসূচি পালিত হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাপাহারে সরকারি রাস্তা দখল করে আড়ৎ নির্মাণ, গ্রামবাসীর লিখিত অভিযোগ।

বানারীপাড়ায় ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরন

Update Time : ১১:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬