Dhaka ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্লাস্টিক দূষণ কমিয়ে সুন্দরবন রক্ষায় বিভাগীয় পরামর্শ সভা

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৮৬ Time View
নিজস্ব প্রতিনিধি বরিশাল  ;
প্লাস্টিক ও পলিথিন দূষণ হ্রাসের মাধ্যমে সুন্দরবন সুরক্ষার লক্ষ্যে বিভাগীয় পরামর্শ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই  বুধবার সকাল ১১টায় বিডিএস মিলনায়তন হল রুমে ঐ সভা অনুষ্ঠিত হয়।
সভা অলংকৃত করেন প্রধান আলোচক ডা. হাফিজ আশরাফুল হক চেয়ারম্যান, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়, শরিয়ার মান্নান হেড অব প্রোগ্রাম, হেলভেটাস বাংলাদেশ, মোঃ আলাউদ্দিন উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল, মোল্লা রেজাউল করিম বন সংরক্ষক, উপকূলীয় সার্কেল, বরিশাল, মোঃ মুজাহিদুল ইসলাম পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বরিশাল, স্বপন কুমার গুহ নির্বাহী পরিচালক রূপান্তর,শুভাশিস ভট্টাচার্য প্রকল্প সমন্বয়কারী রূপান্তর, শাহিদা বানু সোনিয়া প্রকল্প কর্মকর্তা রূপান্তর, এছাড়াও  সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, পরিবেশবিদ, বেসরকারি সংস্থা, গণমাধ্যমকর্মী ও যুব প্রতিনিধিরা।
এসময় বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু দেশের জীববৈচিত্র্যের ভাণ্ডার নয়, উপকূলীয় অঞ্চলের কোটি মানুষের জন্য প্রাকৃতিক সুরক্ষাবলয়। কিন্তু একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বনাঞ্চলের মাটি, নদী, খাল এবং জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। মাইক্রোপ্লাস্টিকের বিস্তার জনস্বাস্থ্য ও জীবিকার জন্যও নতুন হুমকি তৈরি করছে।
সভায় জানানো হয়, জার্মান সরকারের (BMZ) ও হেলভেটাস জার্মানির সহায়তায় রূপান্তর বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় সুন্দরবনসংলগ্ন পাঁচ জেলার ১৭ উপজেলায় ৫৩০ জন তরুণকে নিয়ে ১৭টি যুব ফোরাম গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে ৩০০টির বেশি সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে। পাশাপাশি প্রায় আড়াই হাজার বননির্ভর মানুষকে প্লাস্টিকের ব্যবহার কমানো এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনায় সম্পৃক্ত করা হয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে ১ লাখ ৭০ হাজার পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়েছে।
আলোচনায় বক্তারা বলেন, সরকারের পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং যুবসমাজের সম্মিলিত উদ্যোগই পারে সুন্দরবনকে প্লাস্টিক দূষণের হুমকি থেকে রক্ষা করতে। সভা থেকে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, নীতিগত সহায়তা বৃদ্ধি এবং যুব নেতৃত্বকে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

প্লাস্টিক দূষণ কমিয়ে সুন্দরবন রক্ষায় বিভাগীয় পরামর্শ সভা

Update Time : ০৭:২৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬