Dhaka ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৭ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৪২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ পলাশপোল এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ৭ লাখ টাকা ও প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. রেজাউল ইসলাম এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাত আনুমানিক ১১টার পর কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা আলমারিতে থাকা নগদ ৭ লাখ টাকা এবং আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। এতে মোট প্রায় ৩৭ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী রেজাউল ইসলাম বলেন, “এই চুরির ঘটনায় আমি আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। শুধু আর্থিক ক্ষতিই নয়, এ ঘটনার পর আমি ও আমার পরিবারের সদস্যরা চরম মানসিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, চুরি হওয়া নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৭ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট

Update Time : ০৫:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬