Dhaka ০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

ময়মনসিংহে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

  • Reporter Name
  • Update Time : ০২:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৭৬ Time View

ময়মনসিংহ  প্রতিনিধি

ময়মনসিংহ নগরের আকুয়া ৩৬ বাড়ি কলোনি এলাকায় একটি ভাড়া বাসা থেকে রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত রুবেল নগরের আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি মাদকসহ একাধিক মামলার আসামি ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে আকুয়া এলাকার ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নেন রুবেল। রোববার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হত্যাকাণ্ডের আগে বাসার সামনে রাখা নিহতের চাচাতো ভাইয়ের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মদের বোতলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

ঘটনার পর থেকে বাড়ির মালিক পারুল আক্তারসহ অন্য ভাড়াটিয়ারা পলাতক রয়েছেন। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, বাড়ির মালিকের সঙ্গে রুবেলের কোনো অশোভন আচরণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে নিহতের পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। ধর্ষণের অভিযোগ তুলে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

ঘটনার খবর পেয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় রনি মিয়া ও সজল নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

ময়মনসিংহে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

Update Time : ০২:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬