Dhaka ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা শ্যামনগরে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, অপরাধ দমনে তৎপরতার নির্দেশ সাতক্ষীরায় বিজিবির মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান, উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর্থ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপ পাওয়ায় আহসান রাজীবকে সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু কাউখালীতে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ সাতক্ষীরায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

  • Reporter Name
  • Update Time : ০২:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২৮ Time View

ময়মনসিংহ  প্রতিনিধি

ময়মনসিংহ নগরের আকুয়া ৩৬ বাড়ি কলোনি এলাকায় একটি ভাড়া বাসা থেকে রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত রুবেল নগরের আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি মাদকসহ একাধিক মামলার আসামি ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে আকুয়া এলাকার ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নেন রুবেল। রোববার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হত্যাকাণ্ডের আগে বাসার সামনে রাখা নিহতের চাচাতো ভাইয়ের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মদের বোতলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

ঘটনার পর থেকে বাড়ির মালিক পারুল আক্তারসহ অন্য ভাড়াটিয়ারা পলাতক রয়েছেন। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, বাড়ির মালিকের সঙ্গে রুবেলের কোনো অশোভন আচরণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে নিহতের পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। ধর্ষণের অভিযোগ তুলে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

ঘটনার খবর পেয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় রনি মিয়া ও সজল নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

Update Time : ০২:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬