
প্রতিনিধি,বানারীপাড়া।।
বরিশালের বানারীপাড়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগে মুবিন নামের এক যুবককে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে,গতকাল সোমবার বিকালে ঐ ঘটনার পর পুলিশ মুবিনকে ফোন করে থানায় উপস্থিত হতে বলে। পুলিশের ডাকে সাড়া দিয়ে মুবিন গড়িয়ারপার এলাকা থেকে সরাসরি বানারীপাড়া থানায় আসে। থানায় উপস্থিত হওয়ার পরই পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে মুবিন ও তার সঙ্গে থাকা বন্ধুর দাবি, তারা ঘটনার বিষয়ে কিছুই জানতেন না। পুলিশের ফোন পেয়ে সরল মনে থানায় উপস্থিত হন তারা। পরে সেখান থেকেই মুবিনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে মেয়েটির বক্তব্য অনুযায়ী, বানারীপাড়া উত্তরপাড় বাজার এলাকায় এক ছেলের সহযোগিতায় একটি বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করে তারা।
স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তাদের মতে, অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েকে কীভাবে বাসা ভাড়া দেওয়া হলো, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বানারীপাড়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 




















