Dhaka ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চুনতিতে বাগান সৃজনের কাজের সময় বন্যহাতির আক্রমণে শ্রমিক আহত

  • Reporter Name
  • Update Time : ০৪:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১২৩ Time View

কক্সবাজার প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে বনবিভাগের বাগান সৃজন কর্মসূচিতে কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে এক শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে চুনতি রেঞ্জের আওতাধীন আজিজনগর বনবিটের পশ্চিম ভিলেজারপাড়া এলাকার মজিদের মুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফিরোজ আহামদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলাতলী গ্রামের বাসিন্দা। তিনি মজলু আহামদের ছেলে।

আজিজনগর বনবিট কর্মকর্তা রেজাউল হক জানান, বনবিভাগের বাগান সৃজন কর্মসূচির আওতায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন ফিরোজ আহামদ। এ সময় ৫ থেকে ৬টি বন্যহাতির একটি পাল হঠাৎ ঘটনাস্থলে চলে আসে। একপর্যায়ে একটি হাতি শুঁড় দিয়ে সজোরে আঘাত করলে তিনি প্রায় ৩০ ফুট নিচের একটি খাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, হাতির পাল সরে যাওয়ার পর বনবিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিককে উদ্ধার করেন এবং লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিকভাবে তার ডান পায়ে গুরুতর আঘাতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বনবিভাগের কর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহত শ্রমিককে হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।

তিনি বলেন, চুনতি অভয়ারণ্য এলাকায় সাম্প্রতিক সময়ে বন্যহাতির বিচরণ বৃদ্ধি পাওয়ায় বনাঞ্চলে কর্মরত শ্রমিক ও বনকর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বনাঞ্চলে চলমান বাগান সৃজনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার সময় বন্যপ্রাণীর গতিবিধির প্রতি বিশেষ নজর রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

চুনতিতে বাগান সৃজনের কাজের সময় বন্যহাতির আক্রমণে শ্রমিক আহত

Update Time : ০৪:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬