Dhaka ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১২১ Time View

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও চাঁদাবাজির দৌরাত্ম্যে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় কোরবানিয়া ঘোনা দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশে বক্তব্য দেন উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল্লাহ নুরু, সাধারণ সম্পাদক ইলিয়াস ভূট্টো, স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন, সমাজপতি নুরুল ইসলাম এবং কোরবানিয়া ঘোনা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল্লাহ নুরু বলেন, কোরবানিয়া ঘোনা এলাকায় প্রায় ৭০০ পরিবারের বসবাস। এখানে বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু কিছু ব্যক্তির মাদক ব্যবসা ও চাঁদাবাজির কারণে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি অভিযোগ করেন, চিহ্নিত ইয়াবা কারবারি রবিউল ও চিহ্নিত চাঁদাবাজ সাদ্দামের কর্মকাণ্ডে স্থানীয়রা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ।

তিনি আরও অভিযোগ করেন, এলাকাবাসী মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অভিযুক্তরা সমাজ কমিটি ও মসজিদ পরিচালনা কমিটির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি তাদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

অন্যান্য বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তারা সমাজ, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। তাই দল-মত নির্বিশেষে সবাইকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন হাতে মাদক ও চাঁদাবাজিবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

Update Time : ০৬:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬