Dhaka ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

ভান্ডারিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ শুরু

ভাণ্ডারিয়া (পিরোজপুর) পিরোজপুর ;

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।

অনুষ্ঠানে তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হারুন অর রশিদ, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ মিরাজ হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে উন্নত জাতের আমন ধানের বীজ, সার, নারিকেল চারা, বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা, লেবু চারা, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, শাকসবজির বীজসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায়
নারিকেল সহ অন্যান্য গাছের চারা ৪৬০০ কি,লেবু ২০০টি, সবজি বীজ ৬০০ জনকে এবং আমন ধানের বীজ ৮০০ জনের মধ্যে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
এ উদ্যোগ গ্রহণ করায় কৃষি আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকরা উৎসাহিত হবে।

কৃষকরা সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচিকে স্বাগত জানিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

ভান্ডারিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ শুরু

Update Time : ১০:০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬