Dhaka ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

উন্নয়ন ও মানবিক উদ্যোগে বলদিয়াবাসীর আস্থার নাম সাইফুল ইসলাম, চেয়ারম্যান পদে নতুন সমীকরণ 

  • Reporter Name
  • Update Time : ০৬:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৪৫ Time View
প্রতিনিধি,নেছারাবাদ ;

ক্ষমতার প্রভাব কিংবা তথাকথিত ‘হেভিওয়েট’ পরিচয়ের বাইরে গিয়ে সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনকে ভিত্তি করে বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাংবাদিক সাইফুল ইসলামকে দেখতে চায় এলাকার সাধারণ জনগণ ও শ্রমজীবী মানুষ।

দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সাইফুল ইসলাম বলদিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া’-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি ইউনিয়নের বিভিন্ন অবহেলিত এলাকায় নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় ৭১টি পুল, সেতু ও সড়ক নির্মাণ করেছে। এসব উদ্যোগ স্থানীয় জনগণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জীবনমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে এলাকাবাসী মনে করেন।

স্থানীয়দের মতে, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি যেমন ব্যাপক প্রশংসা অর্জন করেছে, তেমনি এর অন্যতম উদ্যোক্তা সাইফুল ইসলামও নিজেকে একজন জনবান্ধব ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছেও তিনি পরিচিত মুখ।

সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সাইফুল ইসলাম বর্তমানে বলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সুখ-দুঃখে পাশে থাকার কারণে এলাকায় একজন দক্ষ সংগঠক হিসেবে তাঁর সুনাম রয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে তাঁর নাম। স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা, সততা ও নেতৃত্বগুণ তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

এলাকাবাসীর প্রত্যাশা, জনগণের আস্থা ও সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে সাইফুল ইসলাম নির্বাচিত হলে বলদিয়া ইউনিয়নের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

উন্নয়ন ও মানবিক উদ্যোগে বলদিয়াবাসীর আস্থার নাম সাইফুল ইসলাম, চেয়ারম্যান পদে নতুন সমীকরণ 

Update Time : ০৬:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬