ক্ষমতার প্রভাব কিংবা তথাকথিত ‘হেভিওয়েট’ পরিচয়ের বাইরে গিয়ে সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনকে ভিত্তি করে বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাংবাদিক সাইফুল ইসলামকে দেখতে চায় এলাকার সাধারণ জনগণ ও শ্রমজীবী মানুষ।
দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সাইফুল ইসলাম বলদিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া’-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি ইউনিয়নের বিভিন্ন অবহেলিত এলাকায় নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় ৭১টি পুল, সেতু ও সড়ক নির্মাণ করেছে। এসব উদ্যোগ স্থানীয় জনগণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জীবনমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে এলাকাবাসী মনে করেন।
স্থানীয়দের মতে, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি যেমন ব্যাপক প্রশংসা অর্জন করেছে, তেমনি এর অন্যতম উদ্যোক্তা সাইফুল ইসলামও নিজেকে একজন জনবান্ধব ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছেও তিনি পরিচিত মুখ।
সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সাইফুল ইসলাম বর্তমানে বলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সুখ-দুঃখে পাশে থাকার কারণে এলাকায় একজন দক্ষ সংগঠক হিসেবে তাঁর সুনাম রয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে তাঁর নাম। স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা, সততা ও নেতৃত্বগুণ তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, জনগণের আস্থা ও সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে সাইফুল ইসলাম নির্বাচিত হলে বলদিয়া ইউনিয়নের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
Reporter Name 



















