Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পালিত হয়েছে কাউখালীতে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে শিক্ষার্থী-ব্যবসায়ীরা কাউখালীতে দুই মাসেও উদঘাটন হয়নি উপজেলা ভূমি অফিসে চুরি/ দ্রুত রহস্য উদঘাটনের আশ্বাস প্রশাসনের নেছারাবাদে আইডিয়াল ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনে ‘ফল উৎসব’ ভাণ্ডারিয়ায় হানিফ পরিবহনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের,আহত দম্পতি স্ত্রীর অজান্তে নবজাতক কন্যাকে বিক্রি, পুলিশের অভিযানে উদ্ধার; বাবাসহ আটক ৮ চকরিয়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক রাজবাড়ীতে শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পাথরঘাটায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য, প্রতারণার শিকার রোগীরা কুড়িগ্রামে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

কাউখালীতে দুই মাসেও উদঘাটন হয়নি উপজেলা ভূমি অফিসে চুরি/ দ্রুত রহস্য উদঘাটনের আশ্বাস প্রশাসনের

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর);

পিরোজপুরের কাউখালীতে উপজেলা ভূমি অফিসে সংঘটিত চুরির ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও এখনো চুরি হওয়া নগদ অর্থ ও মালামাল উদ্ধার কিংবা জড়িত চোরদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, গত ২৭ এপ্রিল গভীর রাতে কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনা ঘটে। এ সময় অফিস থেকে গুরুত্বপূর্ণ নথিপত্রের পাশাপাশি প্রায় ২ লাখ টাকা নগদ অর্থ ও বিভিন্ন মালামাল চুরি হয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনার তদন্ত করছেন এসআই মহিউদ্দিন। চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা আশাবাদী খুব দ্রুতই এ ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলা ভূমি অফিসে সংঘটিত চুরির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা হাফেজ মাসুম বিল্লাহ বলেন, “সরকারি গুরুত্বপূর্ণ একটি দপ্তরে চুরির ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। দুই মাস পেরিয়ে গেলেও চোর ধরা না পড়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানাই।

এলাকাবাসীর মতে, সরকারি অফিসে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পালিত হয়েছে

কাউখালীতে দুই মাসেও উদঘাটন হয়নি উপজেলা ভূমি অফিসে চুরি/ দ্রুত রহস্য উদঘাটনের আশ্বাস প্রশাসনের

Update Time : ০৬:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬