Dhaka ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় জমি বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগ্নেকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয়’ ….. গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল সাতক্ষীরা ভোমরা বন্দরে রাজস্ব লক্ষ্যমাত্রা ২৩৮৩ কোটি টাকা, প্রথম মাসে আদায় ৮৯ কোটি কক্সবাজার আইকনিক রেলস্টেশন লিজের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিমন্ত্রী, আসতে পারে ‘মহানগর এক্সপ্রেস’ ৫৭ বছরেও পাকা ভবন পায়নি কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়, ঝুঁকিপূর্ণ টিনশেডে চলছে পাঠদান খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে বাগেরহাট রামপালে পথসভা অনুষ্ঠিত দৃষ্টিনন্দন খাল খনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও প্রতিমন্ত্রীর প্রশংসা বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা

নেছারাবাদে জমি বিরোধ ও বাড়িতে অপরিচিতদের আনাগোনা: প্রাণনাশের শঙ্কায় থানায় জিডি

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৫৭২ Time View

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর):

​পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশ ও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. ইমরান খান (৩০) নামের এক ভুক্তভোগী।

​জিডি সূত্রে জানা গেছে, উপজেলার ৮ নম্বর সমুদয়কাঠী ইউনিয়নের সেহাংগল গ্রামের বাসিন্দা মো. ইমরান খানের সঙ্গে প্রতিবেশী গোলাম মোস্তফা খান ও হানিফ খানসহ অজ্ঞাত আরও কয়েকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে।

​অভিযোগে ইমরান খান উল্লেখ করেন, প্রায় এক বছর আগে তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলা হয়, যে ঘটনায় তিনি বিবাদীদেরই সন্দেহ করছেন। এর ধারাবাহিকতায়, গত ২৬ মে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা দলবল নিয়ে তাঁর রেকর্ডভুক্ত সম্পত্তিতে বেড়া দেয়। একই সাথে সেখানে চাম্বল, আমড়া ও কলাগাছ রোপণ করে জমি দখলের অপচেষ্টা চালায়।

​জিডিতে আরও বলা হয়, গত ৩০ মে দুপুরে ইমরান খানের অনুপস্থিতিতে অভিযুক্তরা বেশ কয়েকজন অপরিচিত লোক নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে এবং তাঁর মায়ের সাথে দেখা করে আপ্যায়ন গ্রহণ করে। এই ঘটনার পর থেকে ইমরান খান ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগীর আশঙ্কা— অভিযুক্তরা যেকোনো সময় তাঁর বাড়িতে ডাকাতি, হামলা কিংবা তাঁকে হত্যাসহ বড় ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। এ অবস্থায় পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

​তবে জমি দখল ও হুমকির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গোলাম মোস্তফা ওরফে স্বপন খান। তিনি বলেন:
​”ওরা আমাদের খান বাড়িরই লোক। প্রায় দেড়শ বছর আগে তারা মোড়লগঞ্জে চলে যায়। এখানে তাদের পূর্বপুরুষদের ভিটেবাড়ি ছিল, সেটাই তারা মূলত দেখতে এসেছিল। এটা মাত্র ১০ মিনিটের একটা ব্যাপার ছিল। আর জমিতে বেড়া দেওয়ার বিষয়ে বলব—ওটা আমাদেরই জমি। গরু-ছাগল ঢুকে নষ্ট করে বলেই আমরা সেখানে বেড়া দিয়েছি।”

​এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, ইমরান খান কয়েকজনের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় জমি বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগ্নেকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা

নেছারাবাদে জমি বিরোধ ও বাড়িতে অপরিচিতদের আনাগোনা: প্রাণনাশের শঙ্কায় থানায় জিডি

Update Time : ০৬:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬