Dhaka ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় সড়কের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি  গাছ বিক্রি !  ধর্মান্তরের আশ্বাসে প্রেম, বিয়ের প্রলোভনে ধ”র্ষ’ণের অভিযোগে বরিশালে যুবক গ্রেপ্তার নান্দুহার-ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল অদুদ তালুকদার  কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রাইজ বন্ডের ১২৪তম ড্র অনুষ্ঠিত: প্রথম পুরস্কার ৬ লাখ টাকা, উৎসে কর কাটা হবে ২০ শতাংশ  চকরিয়ার জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার কাউখালীর কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস

ঝড়ে উপড়ে পড়া গাছ কেটে ফেলার পরও দাড়িয়ে থাকায় কৌতূহল, কেহ দিচ্ছেন মোমবাতি কেউ নিচ্ছেন শেকড়

  • Reporter Name
  • Update Time : ১০:১৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৯৫ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ;

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার একটি গাছকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঝড়ে উপড়ে পড়ে যাওয়ার পর ডালপালা কেটে ফেলার পরও গাছটির একটি অংশ সোজা হয়ে দাঁড়িয়ে থাকায় ঘটনাটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের কেউ এটিকে বিরল প্রাকৃতিক ঘটনা বলছেন, আবার কেউ অলৌকিক ঘটনা হিসেবেও দেখছেন।
উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে অবস্থিত গাছটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। অনেকেই গাছটির শেকড় ও বাকলের অংশ সংগ্রহ করছেন। কেউ কেউ মানতও করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, গাছটির ডালপালাবিহীন একটি অংশ দাঁড়িয়ে রয়েছে। নিচের অংশ কিছুটা কাটা এবং গাছে লাল কাপড় বাঁধা রয়েছে। চারপাশে চিহ্ন টানিয়ে রাখা হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা ধরনের ব্যাখ্যা ও বিশ্বাসের জন্ম নিয়েছে।

স্থানীয় বাসিন্দা শারমীন সুলতানা জানান, প্রায় দেড় মাস আগে প্রবল ঝড়ে গাছটি মাটিতে পড়ে যায়। পরে গাছটি কাটার কাজ চলাকালে হঠাৎ সেটি আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায় বলে তিনি দাবি করেন। বিষয়টি দেখে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন।

পরিবারের সদস্য আবুল বাশার মুন্সী বলেন, ঝড়ে পড়ে যাওয়ার পর গাছটি বিক্রি করা হয়েছিল। কাটার সময় সেটি আবার দাঁড়িয়ে যাওয়ার ঘটনা তাদের বিস্মিত করেছে।

গাছের মালিক মাহবুব মুন্সী বলেন, কী কারণে এমন হয়েছে তা তিনি নিশ্চিত নন। তবে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ গাছটি দেখতে আসছেন। কেউ কেউ আগরবাতি ও মোমবাতি জ্বালাচ্ছেন, আবার অনেকে শেকড় সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।

এদিকে গাছ কাটার কাজে যুক্ত কাঠুরিয়া মো. আমিন মিয়া বলেন, ঝড়ে গাছটি শেকড়সহ উপড়ে পড়েছিল। ডালপালা কাটার পর কোনো কারণে এটি আবার দাঁড়িয়ে যায়। তার মতে, এটি একটি ব্যতিক্রমী ঘটনা হলেও এর পেছনে অতিপ্রাকৃত কোনো বিষয় রয়েছে বলে তিনি মনে করেন না।

ঘটনাটি নিয়ে এলাকায় কৌতূহল বাড়লেও গাছটি কীভাবে পুনরায় দাঁড়িয়ে গেল, সে বিষয়ে এখনো কোনো বিশেষজ্ঞ মতামত পাওয়া যায়নি। ফলে রহস্য ঘিরে মানুষের আগ্রহ দিন দিন আরও বাড়ছে।

তবে প্রশাসন এই ঘটনার খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মিদের দিয়ে গাছটি কেটে ফেলার নির্দেশ দিয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সড়কের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

ঝড়ে উপড়ে পড়া গাছ কেটে ফেলার পরও দাড়িয়ে থাকায় কৌতূহল, কেহ দিচ্ছেন মোমবাতি কেউ নিচ্ছেন শেকড়

Update Time : ১০:১৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬