Dhaka ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নানা কর্মসূচিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বাকেরগঞ্জে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা শুরু, স্বপরিবারে আসার আহ্বান নিউ লাইফ মেডিকেল সার্ভিসের সাপাহার বিএনপিতে নতুন সমীকরণ, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে ফিরলেন আব্দুল্লাহ আনছারী তালায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অভিযানে দুটি বাল্যবিয়ে বন্ধ, কনেকে নিয়ে পালালেন বর! তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে বাড়িতে চুরি, ১৮ ভরি স্বর্ণালংকার ও ৪ লাখ টাকা লুট কলারোয়ায় ইউপি সদস্য প্রার্থী বাছাইয়ে বিএনপির ৫ সদস্যের কমিটি গঠন নেছারাবাদে জামায়াত নেতার উপর হামলা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের: গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে আম পাকানোর চেষ্টা, সাড়ে ৩ হাজার কেজি আম জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি ;

সাতক্ষীরায় অপরিপক্ব অবস্থায় বাজারজাত করার সময় ৩ হাজার ৩৬০ কেজি আম জব্দ করে বিনষ্ট করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে এসব আম জব্দ করা হয়।

কালিগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, ইথিলিন নামক হরমোন ব্যবহার করে অপরিপক্ব আম পাকিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঢাকাগামী একটি পিকআপ তল্লাশি করে ১৬৮ ক্যারেটে থাকা ৩ হাজার ৩৬০ কেজি আম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত আমগুলো শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়িবাঁধ সড়কে রোলার দিয়ে পিষে বিনষ্ট করা হয়।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান জানান, ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম পরিবহনের দায়ে পিকআপ চালক শাহিন হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে জব্দকৃত আমে ঠিক কী ধরনের রাসায়নিক ছিল, তার মাত্রা কতটুকু এবং তা পরীক্ষাগারে যাচাই করা হয়েছিল কি না। এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে নানা কর্মসূচিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে আম পাকানোর চেষ্টা, সাড়ে ৩ হাজার কেজি আম জব্দ

Update Time : ০৪:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬