Dhaka ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে আম পাকানোর চেষ্টা, সাড়ে ৩ হাজার কেজি আম জব্দ সাতক্ষীরায় তেষট্টি লাখ টাকার স্বর্ণসহ নারী আটক বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের অব্যবস্থাপনা: দুই শিক্ষক অব্যাহতি, প্রশ্নের মুখে কেন্দ্র সচিবের ভূমিকা বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ করায় অপরাধে ডিলারকে জরিমানা হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ সাতক্ষীরায় ৪০ দিনেও উদ্ধার হয়নি মন্দিরের সোনা, ক্ষুব্ধ হিন্দু ধর্মাবলম্বীরা রিকশাচালক বাবার দীর্ঘদিনের ত্যাগ ও কষ্ট যেন মুহূর্তেই ম্লান হয়ে গেছে। শিকলে বন্দি ১৫ বছর: মুক্তির অপেক্ষায় মিতু সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাতক্ষীরায় শিশু ধ”র্ষ”ণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

সাতক্ষীরায় তেষট্টি লাখ টাকার স্বর্ণসহ নারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি ;

ভারতে পাচারের সময় তেষট্টি লাখ টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার(২৪) এপ্রিল সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকা থেকে আটক করা হয়।

আটক হওয়া ওই নারীর নাম শিউলি আক্তার (২৩)। সে শহরের তালতলা এলাকার জুবায়ের আলমের স্ত্রী। আজ শুক্রবার (২৪এপ্রিল) দুপুরে সাতক্ষীরা বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। বৃহস্পতিবার বিকালে খুলনা রোড মোড় থেকে ইজিবাইকযোগে ভোমরা সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল শিউলি আক্তার। ওই সময় আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে তল্লাশী করে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি কর্মকর্তা আরও বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম। যার বাজার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। এছাড়া আটককৃত নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়েছে।

সাতক্ষীরার সদর থানার ভারপ্রাপ্তকর্মতা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার বিকালে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে আম পাকানোর চেষ্টা, সাড়ে ৩ হাজার কেজি আম জব্দ

সাতক্ষীরায় তেষট্টি লাখ টাকার স্বর্ণসহ নারী আটক

Update Time : ০৪:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬