Dhaka ০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

‘ঈদে মিলাদুন্নবী’ উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি

  • Reporter Name
  • Update Time : ০৩:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২৮ Time View

বরিশাল প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ এবং যুব ও ছাত্র হিযবুল্লাহর বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র‍্যালিটি বের করা হয়। বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। র‍্যালিকে কেন্দ্র করে পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় অংশগ্রহণকারীদের হাতে ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়’, ‘মুহাম্মদ (সা.) মানবতার শ্রেষ্ঠ আদর্শ’ এবং ‘কুরআন আঁকড়ে ধরি, সুন্নাহ অনুসরণ করি’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

র‍্যালি শেষে উপজেলা যুব হিযবুল্লাহ নেতা গাজী মনিরুল ইসলাম বলেন, “১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের এই পবিত্র দিনটি আমরা শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করি। তাঁর পবিত্র জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। মহানবী (সা.)-এর জীবনের মহত্ত্ব অনুধাবন, তাঁর আদর্শ সম্পর্কে জানা এবং তা অনুসরণে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

‘ঈদে মিলাদুন্নবী’ উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি

Update Time : ০৩:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬