Dhaka ০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা শ্যামনগরে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, অপরাধ দমনে তৎপরতার নির্দেশ সাতক্ষীরায় বিজিবির মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান, উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর্থ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপ পাওয়ায় আহসান রাজীবকে সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু কাউখালীতে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ সাতক্ষীরায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৩০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৮ Time View
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) একই রাতে পৃথক তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ১টা ২০ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিটের মধ্যে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের অলংকারকাঠী ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছারছীনা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে অলংকারকাঠী গ্রামের তপু কাজীর বাড়ির পেছনের দরজার ছিটকারি ভেঙে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাতদের কয়েকজনের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। তারা তপু কাজীকে গামছা দিয়ে বেঁধে মারধর করে এবং দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় তারা ঘর থেকে নগদ ৩ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও একটি বাটন মোবাইল ফোন নিয়ে যায়।
পরে একই ডাকাত দল পাশের বাড়িতে থাকা তপু কাজীর ভাই লিটু কাজীর ঘরে প্রবেশ করে। সেখানে পরিবারের দুই মেয়ের হাত বেঁধে ভয় দেখিয়ে নগদ ১২ হাজার টাকা, চার আনা ওজনের স্বর্ণের চেইন, ছয় ভরি ওজনের রুপার দুটি নুপুর ও দুটি চেইন লুট করে পালিয়ে যায়।
এরপর রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে ডাকাতরা স্বরূপকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছারছীনা গ্রামের আব্দুস সালামের বাড়িতে হানা দেয়। কাঠের দরজার ছিটকারি ভেঙে ঘরে ঢুকে তারা পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে একটি ঘরের আলমারি ভেঙে নগদ ১ লাখ টাকা, প্রায় ছয় ভরি স্বর্ণালংকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তারা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল এবং নিজেদের মধ্যে ‘মাস্টার’ নামে একজনকে ডাকাডাকি করছিল।
নেছারাবাদ থানার পুলিশ ঘটনাগুলো তদন্ত করছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রতিনিধি নেছারাবাদে পিরোজপুর।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

Update Time : ০৮:৩০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬