Dhaka ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

​জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫৫ Time View

​বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপ করে। এ ঘটনায় গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন হাওলাদারের পক্ষে থানায় দুটি পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ​

ঘটনার পর বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় গুঠিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন হাওলাদার। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট জমি নিয়ে তাঁর ব্যক্তিগত কোনো বিরোধ নেই। মূলত গুঠিয়ার ঐতিহ্যবাহী বালাবাড়ির হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নেতা ও মাদ্রাসা শিক্ষক মুফতি মাসউদ হাসান ফিরোজের বিরোধ চলছে।

শাহিন হাওলাদার বলেন, “আমি কেবল অন্যায় দখলের প্রতিবাদ করেছি।” ​তিনি আরও জানান, ঘটনার সময় তিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন। সকাল ১১টার দিকে মানববন্ধনস্থল থেকে মাইকে তাঁকে এবং গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু চাপরাশিকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দেওয়া হয়। এর প্রতিবাদ জানাতে গেলে তাঁর ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলামের হস্তক্ষেপে তিনি রক্ষা পান বলে দাবি করেন।

​শাহিন হাওলাদারের অভিযোগ, ঘটনার পর তাঁর সমর্থকরা পারাপারের জন্য এলাকায় গেলে আবারও তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় স্বর্ণের চেইন, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় এবং কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জসিম চোকদার ও ফয়েজ নামের দুই ব্যক্তি বাদী হয়ে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে, মুফতি মাসউদ হাসান ফিরোজের পক্ষ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। মুফতি ফিরোজের পক্ষ থেকে জানানো হয় মানববন্ধন চলাকালে শাহিন হাওলাদার ও কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ব্যানার ও প্ল্যাকার্ড ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ।

​মানববন্ধনে বক্তারা বলেন, জমি নিয়ে প্রকৃত বিরোধ থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত ছিল। তবে দীর্ঘ ১৪ বছর পর আকস্মিকভাবে ভবন দখলের অভিযোগ সামনে আসায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, “ঘটনাকে কেন্দ্র করে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পক্ষে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

​জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ

Update Time : ০৫:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬