Dhaka ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ২৯৪ Time View

প্রতিনিধি, নেছারাবাদ;

পবিত্র মাহে রমাদানের পুণ্যময় আবহে স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এক স্নিগ্ধ, ভাবগম্ভীর ও আত্মিক পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ইন্দুরহাট বন্দরে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ মাহফিল ভ্রাতৃত্ব, সংযম ও তাকওয়ার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সদস্যরা একসঙ্গে ইফতার গ্রহণের মাধ্যমে রমাদানের মহিমা ও সাম্যের চেতনা অনুভব করেন।

ইফতারের পর দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (শাহীন)। এ সময় মহান আল্লাহ তাআলার দরবারে রহমত, মাগফিরাত ও নাজাত কামনা করা হয়।

মাহফিলে রমাদানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, নফসের সংযম এবং তাকওয়া অর্জনের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী আলোচনা করা হয়। বক্তারা বলেন, রমাদান শুধু উপবাসের মাস নয়; এটি আত্মিক পরিশুদ্ধি, মানবিকতা বিকাশ এবং আল্লাহভীতির চর্চার এক মহিমান্বিত সুযোগ। পাশাপাশি, স্বরূপকাঠীর সাংবাদিকরা দলমত নির্বিশেষে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম ইসলাম জাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরূপকাঠী প্রেসক্লাবের সাবেক সভাপতি আতিকুল ইসলাম লিটু, আবদুর রহমান কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, দৈনিক ইত্তেফাকের নেছারাবাদ প্রতিনিধি হালিমুর রহমান শাহিনসহ সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তুহিন আহসান প্রমুখ।

অনুষ্ঠান শেষে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রেখে সমাজে নৈতিকতা, সহমর্মিতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৪:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬