Dhaka ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

স্বরূপকাঠিতে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর জানাজায় মানুষের ঢল

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১১৫ Time View

প্রতিনিধি,নেছারাবাদ(পিরোজপুর)

হাজারো মানুষের অংশগ্রহণে পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার ভোরে ওয়াহিদুজ্জামানের মরদেহবাহী অ্যাম্বুলেন্স স্বরূপকাঠিতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো প্রিয় নেতাকে একনজর দেখতে এবং শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন।

জানাজায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ছিলেন একজন জননন্দিত ও সর্বজনগ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিলেন। তার মৃত্যুতে নেছারাবাদ উপজেলা বিএনপি একজন অভিভাবককে হারিয়েছে।

জানাজায় অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন এবং স্বরূপকাঠি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলমসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৩ জুন সন্ধ্যায় ভারতের দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুজ্জামান ওয়াহিদ মারা যান। তিনি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের কৌরিখাড়া গ্রামের মরহুম আলহাজ মো. হাবিবুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাওসার মাহমুদ সাউথ বেঙ্গল নিউজ।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

স্বরূপকাঠিতে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর জানাজায় মানুষের ঢল

Update Time : ১২:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬