Dhaka ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৩৭ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৫ জুলাই) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন তলুইগাছা ও মাদরা বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্রে জানা যায়, তলুইগাছা বিওপির সদস্যরা সদর উপজেলার চৌরঙ্গীর মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন। একই দিনে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার চান্দা এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন।

এদিকে ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন।

জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য ৭ লাখ ৯৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির ভাষ্য, চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। চোরাচালানের মাধ্যমে বিদেশি পণ্য দেশে প্রবেশ করায় একদিকে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দারাও এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনার দাবি জানিয়েছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Update Time : ১১:৫২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬