
সাতক্ষীরা প্রতিনিধি ;
অদ্য ০৫ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৮:০০ ঘটিকার সময় সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সাতক্ষীরা মহোদয়।
প্যারেড পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন এবং পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব শাওন রেজা।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব খালিদ মোঃ আরাফাত সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
Reporter Name 











