Dhaka ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সাতক্ষীরার টেকসই উন্নয়নে ২১ দফা দাবি জেলা পরিষদের প্রশাসকের কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

  • Reporter Name
  • Update Time : ০৪:২৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১১৯ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার টেকসই উন্নয়ন, শহরের জলাবদ্ধতা নিরসন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের জন্য পৃথক ‘সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয়’ গঠনের দাবিতে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের কাছে ২১ দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

বুধবার (১ জুলাই) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে মতবিনিময় শেষে নাগরিক কমিটির নেতারা এ স্মারকলিপি পেশ করেন।

এ সময় জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলালের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, কিশোরী মোহন সরকার, হেনরী সরদার, যুগ্ম সদস্যসচিব আলিনুর খান বাবু, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, সুশীলনের উপ-পরিচালক জি. এম. মনিরুজ্জামান এবং বাইজিদ হোসেন।

স্মারকলিপিতে নাগরিক কমিটির নেতারা বলেন, দেশের অর্থনীতি, কৃষি, মৎস্য, চিংড়ি শিল্প এবং পরিবেশ সংরক্ষণে সাতক্ষীরার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ের মতো নানা দুর্যোগে জেলার মানুষ দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি জানান তারা।

তারা আশা প্রকাশ করেন, সাতক্ষীরার ভৌগোলিক বাস্তবতা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় ২১ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে উপকূলীয় বেড়িবাঁধ সংস্কার, জলাবদ্ধতা নিরসন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে জরুরি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

স্মারকলিপির উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে— সুন্দরবন উপকূলীয় অঞ্চলকে ‘দুর্যোগপ্রবণ এলাকা’ ঘোষণা, টেকসই উন্নয়নের লক্ষ্যে পৃথক ‘সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয়’ গঠন এবং জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা। এছাড়া সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রম আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু করা, সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত রেললাইন নির্মাণকাজ দ্রুত শুরু করা, শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করা এবং মাওয়া–ভাঙ্গা–নড়াইল–চুকনগর–সাতক্ষীরা মহাসড়ক নির্মাণের মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও উন্নত করার দাবি জানানো হয়।

নাগরিক কমিটির নেতারা বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে সাতক্ষীরার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরার টেকসই উন্নয়নে ২১ দফা দাবি জেলা পরিষদের প্রশাসকের কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

Update Time : ০৪:২৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬