Dhaka ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রাইজ বন্ডের ১২৪তম ড্র অনুষ্ঠিত: প্রথম পুরস্কার ৬ লাখ টাকা, উৎসে কর কাটা হবে ২০ শতাংশ  চকরিয়ার জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার কাউখালীর কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার কাউখালীতে দুইটি সাত ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১ সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরায় জমি বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগ্নেকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা

সাতক্ষীরায় ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০২:২৩:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২৪ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার সদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় অভিযান চালিয়ে ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

সোমবার (৬ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হন সদর উপজেলার হাড়দ্দাহ এলাকার আব্দুল মাজেদের ছেলে মো. আসাদুল ইসলাম এবং মো. ইয়ার আলী মোল্লার ছেলে মো. রুহুল আমিন।

বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৬, সাতক্ষীরা কোম্পানির অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল হাড়দ্দাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করে তাদের কাছ থেকে ৪৫৪ বোতল উইনসিরাপ (ফেন্সিডিলজাতীয়) ও ৮৮ বোতল এস্কাফ সিরাপসহ মোট ৫৪২ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুই আসামিকে জব্দকৃত আলামতসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের ওই কর্মকর্তা বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরায় ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০২:২৩:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬