Dhaka ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্ধার করা ২৩ মোবাইল ফোন ও ৪৫ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

  • Reporter Name
  • Update Time : ০৪:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১১১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা ২৩টি হারানো মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (বিকাশ, নগদ ও রকেট) ভুলবশত পাঠানো ৪৫ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস দল জুন ২০২৬ মাসে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্র্যান্ডের হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন উদ্ধার করে। একই সময়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ভুল নম্বরে পাঠানো বিকাশ, নগদ ও রকেটের মোট ৪৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম উপস্থিতদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বাড়ছে। তাই ব্যক্তিগত তথ্য সুরক্ষা, অনলাইন লেনদেনে সতর্কতা এবং অচেনা ব্যক্তি বা প্রতারণামূলক বার্তার বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, কোনো ধরনের সাইবার প্রতারণা বা ডিজিটাল অপরাধের শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সবসময় কাজ করে যাচ্ছে।

উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ ফিরে পেয়ে উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাইবার অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্ধার করা ২৩ মোবাইল ফোন ও ৪৫ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

Update Time : ০৪:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬