Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় ভেজাল বীজে কৃষকদের সর্বনাশ !

সাতক্ষীরা প্রতিনিধি ;

সোনালী ধানের শীষে যখন ভরে ওঠার কথা ছিলো ফসলের মাঠ, সেখানে এখন হতাশার ছবি। পরম যত্ন, শ্রম আর ব্যয়ের পরও মিলছে না কাঙ্ক্ষিত ফলন। অধিক লাভের আশায় কেনা বীজ আর কীটনাশকই এখন কৃষকদের জন্য হয়ে উঠেছে বড় দুশ্চিন্তার কারণ।

সাতক্ষীরার বিভিন্ন এলাকার কৃষকদের অভিযোগ, বিএডিসির নাম ব্যবহার করে নিম্নমানের বীজ বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। পাশাপাশি বাজারে ছড়িয়ে পড়েছে নকল কীটনাশক। ফলে জমিতে ধানের শীষ ঠিকমতো আসছে না, আবার কোথাও ফলন আশানুরূপ হচ্ছে না।

কৃষকরা জানান, অনেক আশা নিয়ে জমিতে বীজ বপণ করলেও ফলন আশানরূপ না। কীটনাশক প্রয়োগ করেও পোকামাকড় দমন করা যায়নি। এতে উৎপাদন খরচ বেশি ও ফলন কম হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা।

কৃষকদের আশঙ্কা, এভাবে ভেজাল বীজ ও নকল কীটনাশকের ব্যবহার চলতে থাকলে কৃষি উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে বীজে মিশ্রণের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীর উৎস যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একদিকে উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে ফলন কমে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে শুধু কৃষকের ক্ষতিই নয়, সামগ্রিক কৃষি উৎপাদন ব্যবস্থাও হুমকির মুখে পড়বে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরায় ভেজাল বীজে কৃষকদের সর্বনাশ !

Update Time : ০৫:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬