Dhaka ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

মঠবাড়িয়ায় আবারও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  • Reporter Name
  • Update Time : ১০:১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১৯০ Time View

প্রতিনিধি, মঠবাড়িয়া (পিরোজপুর)

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) রাত থেকে রোববার ভোরের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক সপ্তাহ পূর্বেও মঠবাড়িয়ায় দুটি ব্যাক্তির মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ এবং একই এলাকার কালু মিয়ার ছেলে সাগর। সাগর এক সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে আব্দুর রশিদকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে ভোরে নেহালিয়া মাদ্রাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবহিত করেন।

অন্যদিকে, একই এলাকার সাগরের মরদেহও উদ্ধার করা হয়। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ঘটনার পর এলাকাজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একটি অংশের ধারণা, কথিত ম্যাগনেটিক বা বিদ্যুতের পিলার সংগ্রহকে কেন্দ্র করে কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

আব্দুর রশিদের স্ত্রী ময়না বেগম বলেন, “গভীর রাতে ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হন। আমি যেতে নিষেধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। সকালে তার মরদেহের খবর পাই।”

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সিআইডি টিম এসে প্রয়োজনীয় আলামত ও নমুনা সংগ্রহ করবে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

মঠবাড়িয়ায় আবারও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Update Time : ১০:১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬