Dhaka ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

‎মঠবাড়িয়া ফিস মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ : পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৩:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১২০ Time View

‎পিরোজপুর প্রতিনিধি : ‎

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পুরাতন ব্যবসায়ীরা। আজ রোববার (২৮ জুন) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

‎লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা জানান, ২০১৮ সালে আধুনিক ফিস মার্কেট নির্মাণের জন্য তৎকালীন পৌর মেয়র ও প্রশাসনের আশ্বাসে তাদের পুরোনো দোকান ভেঙে ফেলা হয়। সে সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এক বছরের মধ্যে পূর্বের স্থানে কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই তাদের দোকান ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আট বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

‎ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বর্তমানে নতুন করে প্রতি বর্গফুট দোকানের মূল্য ৬ থেকে ৬ হাজার ৫০০ টাকা এবং মাসিক প্রতি বর্গফুট ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। অথচ পাশের জেলা বরগুনায় একই ধরনের মার্কেটে প্রতি বর্গফুটের মূল্য ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে রাখা হয়েছে। এতে মঠবাড়িয়ার ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্য করা হয়েছে বলে দাবি তাদের।

‎ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে ডিসিআর ও চান্দিনা হোল্ডিংয়ের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করলেও এখন তাদের সেই অধিকার অস্বীকার করা হচ্ছে। আট বছর ব্যবসা বন্ধ থাকায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।

‎সংবাদ সম্মেলনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে পুরাতন ব্যবসায়ীরা তাদের পূর্বের প্রাপ্য দোকান ফেরত দেওয়া এবং দোকান বরাদ্দে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

এর আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

‎মঠবাড়িয়া ফিস মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ : পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

Update Time : ০৩:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬