Dhaka ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ভাঙ্গায় দ্বিতীয় বিয়ের এক মাসের মাথায় ঘুমন্ত স্বামীর গোপন অঙ্গ কেটে দিলো স্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৫:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৮৯ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হোগলাডাঙ্গি সদরদী এলাকার একটি ভাড়া বাসায় ঘুমন্ত স্বামীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২৯ জুন) ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর গত ২৯ মে হানিফ শেখ (৩৪) ও সুমাইয়া (২১) বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি হানিফ শেখের দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের মাত্র এক মাসের মাথায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীর সংবেদনশীল অঙ্গে ধারালো ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে সুমাইয়ার বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় হানিফ শেখকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর সুমাইয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

হানিফ শেখের বাবা মো. রফিউদ্দিন শেখ বলেন, “আমি বিষয়টি সম্পর্কে কিছু জানতাম না। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

ভাঙ্গায় দ্বিতীয় বিয়ের এক মাসের মাথায় ঘুমন্ত স্বামীর গোপন অঙ্গ কেটে দিলো স্ত্রী

Update Time : ০৫:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬