Dhaka ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিশ্ব পরিবেশ দিবসে ৩৫০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৩:০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৮৮ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ ফর দ্য সুন্দরবন নেছারাবাদ উপজেলা শাখা। পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আয়োজিত এ কর্মসূচিতে ৩৫০ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

রোববার (২৮ জুন) সকাল ১১টায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সিদ্ধার্থ শংকর মিস্ত্রি, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক ইমাম শিকদারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপান্তরের পিরোজপুর জেলা প্রজেক্ট অফিসার সাহিদা মানুষ সোনিয়া, ইউথ ফর দ্য সুন্দরবন নেছারাবাদ উপজেলা শাখার আহ্বায়ক সুবর্ণা আক্তার, সাধারণ সম্পাদক হারিসুল ইসলাম এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে এবং প্রত্যেকের অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

বিশ্ব পরিবেশ দিবসে ৩৫০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

Update Time : ০৩:০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬