Dhaka ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় জিয়ানগরে পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তাকে মারধর থানায় মামলা

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগরে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির আহত জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) রিয়াদুদ সালেহীন বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, ২৭ জুন বিকালে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির একটি দল বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও সংযোগ বিচ্ছিন্ন করার জন্য জিয়ানগরের কালাইয়া গ্রামে যায়। ওই গ্রামের নাসির মাতুব্বরের বকেয়া বিল বাকি থাকায় তার ঘরের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে নাসির মাতুব্বর ও তার ভাই জাকির মাতুব্বর ওই টিমের দুই কর্মকর্তাকে মারধর করে এবং তাদের কাছে থাকা বকেয়া বিল আদায়ের টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো: আলতাফ হোসেন জানান, পল্লী বিদ্যুৎ সমিতির একটি দল বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গেলে দুজন গ্রাহক আমাদের দুই কর্মকর্তাকে মারধর করেন। আমরা ওই গ্রাহকের মিটার খুলে নিয়ে এসেছি এবং তাদের নামে থানায় অভিযোগ দিয়েছি।

ইন্দুরকানী থানার ওসি মো: মহব্বত খান বলেন পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তাকে মারধরের খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করি। এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন আছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় জিয়ানগরে পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তাকে মারধর থানায় মামলা

Update Time : ০৩:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬