Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী আহত

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৩৬ Time View

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। রোববার দুপুরে কলেজ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী মেহেদী হাসান (১৬), যিনি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। সংঘর্ষে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠানটিতে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে দুই গ্রুপের মধ্যে হঠাৎ সংঘর্ষ বাধে। এতে মেহেদী হাসান গুরুতর আহত হন।

সহপাঠী কামরুল হাসান বলেন, “কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়। আমরা স্টেডিয়ামের সামনে গেলে প্রতিপক্ষ গ্রুপ অতর্কিতভাবে আক্রমণ করে। এতে মেহেদীর মাথায় আঘাত লাগে।”
কলেজের শিক্ষক মনিউল হাসান জানান, শিক্ষার্থীদের মধ্যে এমন সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে। অনেক সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলেও তা স্থায়ী সমাধানে পৌঁছায় না, ফলে বিরোধ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হেলালুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আহত শিক্ষার্থীর খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”

উল্লেখ্য, গত বছরেও প্রতিষ্ঠানটিতে একাধিকবার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, কিশোর গ্যাংয়ের প্রভাব এসব ঘটনার পেছনে ভূমিকা রাখছে। তবে এ ধরনের ঘটনার বিরুদ্ধে কার্যকর আইনি পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ রয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী আহত

Update Time : ০৪:৫৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬