
প্রতিনিধি নেছারাবাদ ;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেছারাবাদে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে অংশ নিয়েছেন বলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন আহম্মেদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ওই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে শাহিন আহম্মেদের নেতৃত্বে বলদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার দেখা যায়। এ সময় পুরো র্যালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শাহিন আহম্মেদের নেতৃত্বে বলদিয়া ইউনিয়নের সমর্থকদের র্যালিতে আলাদা প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
Reporter Name 








