
প্রতিনিধি, নীলফামারী ;
নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফরহাদ হোসেন খাঁন। বৃহস্পতিবার ৭মে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বিদায়ী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম।
পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকতা শেষে শেখ জাহিদুল ইসলাম, পিপিএম-এর নিকট থেকে নীলফামারী জেলার দায়িত্বভার গ্রহণ করেন ফরহাদ হোসেন খাঁন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



















