Dhaka ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

তেল সংকটের গুজবে সাতক্ষীরার পেট্রল পাম্পে উপচে পড়া ভিড়, আশ্বস্ত করল জেলা প্রশাসন

  • Reporter Name
  • Update Time : ০৬:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৩১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সংকট নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা শহরের বিভিন্ন পেট্রল পাম্পে উপচে পড়া ভিড় দেখা গেছে। বুধবার (২২ জুলাই) রাত থেকে শুরু হওয়া এ ভিড় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকায় শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সংকটের কোনো আশঙ্কা নেই।

বৃহস্পতিবার দুপুরে শহরের এবি খান পেট্রল পাম্পে গিয়ে দেখা যায়, জ্বালানি নিতে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। অতিরিক্ত চাপের কারণে অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পাম্পের বাইরে যানবাহনের সারি ছড়িয়ে পড়ায় আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে দুপুর ১২টার দিকে শহরের সংগ্রাম পেট্রল পাম্প ও পুরাতন সাতক্ষীরা পেট্রল পাম্পে গিয়ে জানা যায়, অতিরিক্ত চাহিদার কারণে মজুত জ্বালানি সাময়িকভাবে শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে এটি সরবরাহ সংকটের কারণে নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জ্বালানি নিতে আসা মোটরসাইকেলচালক আব্দুর রহমান বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে তেল সংকটের খবর দেখে আগেভাগেই তেল নিতে এসেছি। পরে পাম্পে এসে জানতে পারি, জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সংকটের খবর সঠিক নয়।”

এবি খান পেট্রল পাম্পের ব্যবস্থাপক তারিকুল ইসলাম বলেন, “গুজব ছড়িয়ে পড়ার পর একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ জ্বালানি নিতে চলে আসায় পাম্পে অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়েছে। কর্মীদেরও হিমশিম খেতে হচ্ছে। তবে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই।”

তিনি আরও বলেন, “সড়কে যানজটের মূল কারণ তেলের সংকট নয়; বরং গুজবের কারণে একসঙ্গে কয়েক শত যানবাহন পাম্পে ভিড় করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউছার আজিজ জানান, জেলার সব পেট্রল পাম্পের মালিকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। খুলনার ডিপো থেকেও নিয়মিত প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও জানান, গুজব ও অপপ্রচার প্রতিরোধে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেলা তথ্য অফিসের মাধ্যমে মাইকিং করা হয়েছে। তিনি সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ এবং অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুত না করার আহ্বান জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

তেল সংকটের গুজবে সাতক্ষীরার পেট্রল পাম্পে উপচে পড়া ভিড়, আশ্বস্ত করল জেলা প্রশাসন

Update Time : ০৬:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬