Dhaka ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন ৪৪ সাতক্ষীরায় গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি আটক সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ, থানায় জিডি তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ সাতক্ষীরায় জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শ্রীকৃষ্ণের বাণীর উপলব্ধির মধ্যেই জন্মাষ্টমী পালনের সার্থকতা নিহিত: জহির উদ্দিন স্বপন বাকেরগঞ্জে প্রশাসনের উদ্যোগে পৌরসভাকে পরিচ্ছন্ন করতে বিডি ক্লিনের বিশেষ অভিযান সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা

  • Reporter Name
  • Update Time : ০৬:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংগঠন ‘সমতা ফোরাম সিএসও হাব’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলার ভূমিজ ফাউন্ডেশন মিলনায়তনে ১৪টি সিএসও হাবের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সমতা ফোরামের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য কুমার সাহা। সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সমতা ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যরা।

সভায় শুরুতেই বিগত সভার কার্যবিবরণী ও রেজুলেশন পাঠ করে শোনান এমদাদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট/বিআইজিএম (BIJEM) আয়োজিত প্রশিক্ষণ সম্পন্ন করে সংগঠনের পক্ষ থেকে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু। তিনি সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত দক্ষতা উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য অ্যাকশনএইড, ইউরোপীয় ইউনিয়ন এবং বিআইজিএম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সামাজিক অধিকার সুরক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও কার্যকরভাবে বাস্তবায়নে সিএসও হাবগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিং জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় ১৪টি সিএসও হাবের প্রতিনিধিরা নিজেদের কার্যক্রম, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন ৪৪

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা

Update Time : ০৬:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬