Dhaka ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

জনবান্ধব কর্মকাণ্ডে প্রশংসিত ইউএনও হাসিবুল হাসান

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি.

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিবুল হাসান । তিনি প্রায় দুই মাস পূর্বে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

এ অল্পসময়ের মধ্যে তিনি একজন মানবিক ও কর্মদক্ষতা সম্পন্ন মানুষ হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন।
বিভিন্ন সময় হতদরিদ্র-অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন একাধিকবার।

তিনি ভান্ডারিয়া উপজেলায় যোগদানের পূর্বে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এবং কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ উপজেলায় যোগদানের পর থেকে পাল্টে যাচ্ছে অনেক দৃশ্যপট। বর্তমান সরকারের সকল কর্মকাণ্ড যথাযথ বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন তিনি। সার্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর নিকট এ স্বল্পসময়ে পরিচিতি লাভ করতে সক্ষম হন।
সময় পেলেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন পরিদর্শন সহ সাধারণ মানুষের কাছে ছুটে যান তাদের খোঁজ খবর নেন এবং পৌঁছে দেন সহায়তা।

শিক্ষার মান উন্নয়নে রয়েছে ব্যতিক্রমী চিন্তা ভাবনা যা বাস্তবায়নে ইতিমধ্যেই কাজ শুরু করছেন তিনি। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে তার বিশেষ নজরদারি।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোন অনুমতি।ইচ্ছা করলে যে কেউ তার অফিসে বিনা-অনুমতিতে প্রবেশ করতে পারেন।

বিভিন্ন কাজ কর্ম নিয়ে ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা মনযোগ দিয়ে শুনেন এবং যথাসাধ্য সমাধানের চেষ্টা করে যাচ্ছেন তিনি কিন্তু তাঁর চোখে মুখে নেই কোন বিরক্তির ছাপ।

উপজেলায় সন্ত্রাসী,চাঁদাবাজি, দখল দারিত্ব, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং বন্ধে নিয়েছেন কঠোর ব্যবস্থা।
পৌরসভার দর্শনীয় স্থান গুলোতে সুন্দর্য বর্ধনে নেয়া হয়েছে নানা ধরনের উদ্যোগ। জনসাধারণের কথা চিন্তা করে তিনি নিজেই সরজমিনে গিয়ে উপজেলার বিভিন্ন অবহেলিত রাস্তা ঘাট সংস্কারের উদ্যোগ নিয়েছেন। ফুটপাত দখল,খাবার হোটেল,অবৈধ স্থাপনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ বদলে গেছে তার উদ্যোগে। সেখানে এখন বিরাজ করছে পরিছন্ন পরিবেশ। ভান্ডারিয়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা সহ বৃত্তি প্রদান করেন এবং অসহায় দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া বাবদ অনুদান দিয়ে থাকেন। এমন দৃষ্ঠান্ত রয়েছে অনেক।

উপজেলা নির্বাহী অফিসারের প্রশংসা করে অনেকেই বলেন, শত বছর বেঁচে থাকুক মানবিকতার এমন মহৎ মানুষটি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিবুল হাসান বলেন, মানবিক কাজ করে আমি তৃপ্তি পাই। প্রজাতন্ত্রের একজন কর্মী হিসেবে মানুষের দোরগোড়ায় যথাযথ সেবা পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর (এমপি) মহোদয়ের নির্দেশনায় চেষ্টা করে যাচ্ছি মাত্র।আমি সাকলের কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করছি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

জনবান্ধব কর্মকাণ্ডে প্রশংসিত ইউএনও হাসিবুল হাসান

Update Time : ০২:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬