Dhaka ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রাইজ বন্ডের ১২৪তম ড্র অনুষ্ঠিত: প্রথম পুরস্কার ৬ লাখ টাকা, উৎসে কর কাটা হবে ২০ শতাংশ  চকরিয়ার জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার কাউখালীর কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার কাউখালীতে দুইটি সাত ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১ সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরায় জমি বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগ্নেকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা

কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী প্রতিনিধি ;

পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ভেজাল খাদ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে খান ফার্মেসি, জুথি বেকারি ও মামুন স্টোর-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল আমিন বখতিয়ার এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাউখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন,
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ভেজাল খাদ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানাই।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল আমিন বখতিয়ার বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে বিক্রিত খাদ্যপণ্যের মান, পরিচ্ছন্নতা এবং মেয়াদ নিয়মিত তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীরা যেন মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বার্থে ভোক্তা অধিকার অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, এ ধরনের নিয়মিত অভিযান পরিচালিত হলে বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি অনেকাংশে কমবে এবং সাধারণ ভোক্তারা নিরাপদ খাদ্য ও পণ্য ক্রয়ে আরও আস্থা পাবেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : ০৬:৩১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬