Dhaka ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত কাউখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের যোগদান কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ সেতু নির্মাণে বাধা দূর, যানজট নিরসনের প্রত্যাশা

কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

কাউখালী প্রতিনিধি(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর আওতায় কিশোরীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (সেলপ) নিত্যনন্দ শীল, ব্র্যাকের অফিসার (সেলপ) মিঠুন দত্ত, কমিউনিটি অর্গানাইজার নিপা মন্ডল। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩৪ জন কিশোরী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে উৎসাহিত হন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী বন্যা আক্তার বলেন,এই প্রশিক্ষণের মাধ্যমে হাঁস-মুরগি পালনের বিভিন্ন বিষয় সম্পর্কে নতুন করে জানতে পেরেছি। ভবিষ্যতে নিজে একটি ছোট খামার গড়ে তুলে পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আরেক অংশগ্রহণকারী মিশা মজুমদার বলেন, প্রশিক্ষণে রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এগুলো বাস্তবে কাজে লাগিয়ে আয়মুখী কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

ব্র্যাকের অফিসার (সেলপ) মিঠুন দত্ত
বলেন,কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ব্র্যাক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং স্বাবলম্বী হতে সহায়তা করবে।

প্রধান প্রশিক্ষক ডাঃ সোমা সরকার বলেন,বর্তমান সময়ে হাঁস-মুরগি পালন একটি লাভজনক উদ্যোগ। সঠিক নিয়মে পালন করলে অল্প পুঁজিতে ভালো আয় করা সম্ভব। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীরা এ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মধ্যে সার্টিফিকেট, প্রত্যেক কিশোরীদের মাঝে ২০টি করে হাঁস /মুরগি, নগদ ২ হাজার ৮ শত ৮০ টাকা করে দেওয়া হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

Update Time : ০২:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬